অ্যাকাউন্ট তৈরি করার প্রোসেস

সহজ দোকানে স্টোর খুলতে মাত্র কয়েক মিনিট লাগে। আপনার শুধু একটি ফোন নম্বর দরকার।

ধাপসমূহ

  1. app.sohojdokan.com/signup এ যান।
  2. আপনার স্টোরের নাম, ফোন নম্বর এবং একটি পাসওয়ার্ড দিন।
  3. শর্তাবলী (Terms & Conditions) এর বক্সে টিক দিয়ে Sign up এ ট্যাপ করুন।
  4. আপনার ফোনে SMS-এ একটি ৬-সংখ্যার OTP পাঠানো হবে। নম্বর যাচাই করতে সেটি টাইপ করুন।
  5. ব্যস — আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং প্ল্যান বেছে নেওয়ার পেজে চলে যাবেন।

লক্ষ্য করুন: আপনার স্টোরের নামটিই হয়ে যায় আপনার ওয়েব ঠিকানা, যেমন yourstore.sohojdokan.com। প্রদর্শিত নাম পরে Settings থেকে পরিবর্তন করা যায়, এবং যেকোনো সময় নিজের ডোমেইনও যুক্ত করতে পারবেন।

পরামর্শ

  • এমন একটি নম্বর ব্যবহার করুন যেখানে SMS পান — OTP সেখানেই যাবে।
  • কোনো পার্টনার বা ক্যাম্পেইন থেকে প্রোমো কোড থাকলে, কোডসহ সাইন আপ লিংকটি ওপেন রুন (অথবা চাইলে কোডটি পেস্ট করুন) যাতে প্রথম পেমেন্টে ছাড়টি যুক্ত হয়।
  • OTP পাননি? কয়েক সেকেন্ড অপেক্ষা করে Resend এ ট্যাপ করুন। নম্বরটি সঠিক ও নেটওয়ার্কে আছে কিনা দেখে নিন।

এরপর

নম্বর যাচাই হলে আপনি প্ল্যান বেছে নিয়ে ট্রায়াল শুরু করবেন। এরপর একটি ছোট সেটআপ উইজার্ড আপনাকে চালু হতে সাহায্য করবে: দোকানের লুক (থিম) বেছে নিন, প্রথম পণ্য যোগ করুন, ডেলিভারি ঠিক করুন এবং যোগাযোগ নম্বর দিন — প্রতিটি ধাপ চাইলে এড়িয়ে যেতে পারবেন, আর সবকিছু পরে নিজের মতো সাজিয়ে নেওয়া যায়।

ড্যাশবোর্ড পরিচিতি ও লিংক শেয়ার করার আগের চেকলিস্টসহ পুরো প্রথম সপ্তাহের গাইড এক জায়গায় পেতে পড়ুন শুরু করুন: সাইনআপ থেকে প্রথম বিক্রি

আরও সাহায্য দরকার?

আমাদের টিম আপনার পাশে আছে। যোগাযোগ করুন, আমরা সমাধান করে দেব।