কন্টেন্ট পেজ (About, Privacy ও আরও) তৈরী করার প্রোসেস
কন্টেন্ট পেজে থেকে আপনার গ্রাহকের জন্য তথ্য About Us, Privacy Policy, Terms কিংবা যেকোনো কাস্টম পেজ তৈরী করতে পারবেন। একবার লিখে মেনু বা ফুটার থেকে যুক্ত করে দিন।
ধাপসমূহ
- ড্যাশবোর্ডে Pages ওপেন করুন।
- Create Page এ ক্লিক করে একটি Page Title দিন (যেমন About Us)।
- শিরোনাম থেকে একটি URL Slug নিজে থেকেই তৈরি হয় — খালি রাখলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে, বা নিজে ঠিক করে দিন। এটিই পেজের ঠিকানা গঠন করে।
- রিচ টেক্সট এডিটরে Page Content লিখুন — হেডিং, বোল্ড লেখা, তালিকা ও লিংক। বাংলা কন্টেন্ট পুরোপুরি সমর্থিত।
- সার্চ ইঞ্জিনের জন্য ঐচ্ছিক SEO Title ও Meta Description দিতে SEO Settings ওপেন রুন।
- পেজটি লাইভ করতে Published চালু করুন, কিংবা বন্ধ রেখে খসড়া হিসেবে রাখুন।
- সংরক্ষণ করুন এ ক্লিক করুন।
লক্ষ্য করুন: প্রতিটি কন্টেন্ট পেজ আপনার স্টোরে
/pages/your-slugঠিকানায় থাকে। এডিটরে Public URL দেখানো থাকে — শেয়ার করতে Copy URL ব্যবহার করুন।
পরামর্শ
- ভুলে কোনো স্ট্যান্ডার্ড পেজ মুছে ফেলেছেন? Restore Default Pages এ ক্লিক করে About, Privacy ও Terms পেজ ফিরিয়ে আনুন।
- খসড়া পেজ প্রকাশ না করা পর্যন্ত গ্রাহকেরা দেখতে পান না।
এরপর
হেডার, ফুটার ও মেনু থেকে পেজটি মেনুতে যোগ করুন, তারপর স্টোরে দেখুন।
দুটি পেজ ব্যবস্থার তুলনা, ল্যান্ডিং পেজের প্রতিটি ব্লক ও দুই রকম ঠিকানার পূর্ণ ব্যাখ্যা পেতে পড়ুন পেজ: কনটেন্ট পেজ ও ল্যান্ডিং পেজের ব্যাখ্যা।
আরও সাহায্য দরকার?
আমাদের টিম আপনার পাশে আছে। যোগাযোগ করুন, আমরা সমাধান করে দেব।